Address
304 North Cardinal
St. Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM
Address
304 North Cardinal
St. Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM

• সঠিক চাষে একর প্রতি ফলন ১১০-১২০ মন
• খরা ও ঠাণ্ডা সহিষ্ণু
• ধান গাছ মাঝারি উচু, ধান উজ্জ্বল বর্ণের এবং ওজনে ভারি
• ধান গাছ হেলে পড়ে না, ধান ঝরে না এবং চিটা খুবই কম
• বোরো মৌসুমে জীবনকাল ১৪০-১৪৫ দিন
• চাল স্বচ্ছ, ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু
১৫ অক্টোবর থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত। তবে নভেম্বর মাসে বীজ বপন সবচাইতে উত্তম।
বীজের হারঃ প্রতি একরে (১০০ শতাংশে) ৫-৬ কেজি জনকরাজ বীজ
জনকরাজ (SQR-6) হাইব্রিড ধান বীজ প্যাকেট থেকে বের করে ৩/৪ ঘন্টা হালকা রোদে শুকানোর পর ভালভাবে ঠাণ্ডা করে অঙ্কুরোদ্গমের জন্য পরিস্কার পানিতে ১০-১২ ঘন্টা ভিজিয়ে ২৪-৪৮ ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে।
প্রতি কেজি বীজের জন্য ১ শতক বীজতলা প্রয়োজন। বীজতলা বেড পদ্ধতিতে তৈরি করতে হবে। বীজতলা তৈরির সময় প্রতি শতকে ৫০০ গ্রাম ইউরিয়া, ১ কেজি টিএসপি, ৬০০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে।
চারা উত্তোলনের ১ সপ্তাহ আগে প্রতি শতকে আরো ৫০০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
জনকরাজ (SQR-6) জাতের হাইব্রিড ধানের ২৫-৩০ দিন বয়সের চারা, সারি থেকে সারি ৮ ইঞ্চি এবং চারা থেকে চারা ৬ ইঞ্চি দূরে দূরে একটি করে রোপণ করতে হবে।
• জনকরাজ (SQR-6) হাইব্রিড ধান চাষের জন্য সুনিস্কাশিত ও সেচের উপযোগী জমি নির্বাচন করতে হবে
• সময়মত চারা রোপণের জন্য জমিতে প্রয়োজনমত পানি দিয়ে মাটির প্রকারভেদে ৩-৪ টি চাষ দিয়ে উত্তমরূপে কাঁদা করে সমতল করতে হবে
• আশানুরূপ ফলন পেতে জমিতে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে
• সারের পরিমান জমির উর্বরতা ও মাটির প্রকিতির উপর নির্ভরশীল
| সার | পরিমান (একরে) | প্রয়োগের সময় ও পদ্ধতি |
| ইউরিয়া | ১০০-১১০ কেজি | চারা রোপণের ১৫-২০ দিন পর ১/৩ ভাগ, ৩৫-৪০ দিন পর ১/৩ ভাগ এবং ৫০-৫৫ দিন পর ১/৩ ভাগ। |
| এমওপি | ৫০-৬০ কেজি | শেষ চাষের ���ময় ২/৩ ভাগ এবং শেষ কিস্তি ইউরিয়ার সাথে ১/৩ ভাগ। |
| টিএসপি | ৫০-৬০ কেজি | শেষ চাষের সময় সম্পূর্ণ। |
| জিপসাম | ৩০ কেজি | শেষ চাষের সময় সম্পূর্ণ। |
| সুপার সিলিকা | ১০ কেজি | শেষ চাষের সময় সম্পূর্ণ। |
| রুটোন | ৬ কেজি | শেষ চাষে বা ১ম উপরিপ্রয়োগের সময় সম্পূর্ণ। |
| আমেরিকান জিঙ্ক (মনো) | ৫ কেজি | ১ম উপরিপ্রয়োগের সময় সম্পূর্ণ। |
| লিবরেল বোরন (সলুবোর বোরন) | ১.৫ কেজি | ধানের বয়স ২৫ দিন হলে অর্ধেক ও ১৫ দিন পর বাকি অর্ধেক স্প্রে করতে হবে |
| এনেছি গোল্ড | ৭০০ মিলি | শেষ চাষের সময় সারের সাথে মিশিয়ে একরে ৪০০ মিলি। কাইচ থোর পর্যায়ে ১৫০ মিলি এবং মিল্কিং পর্যায়ে ১৫০ মিলি স্প্রে করতে হবে। |
চারা রোপণের ২৫ দিন পর্যন্ত জমিতে ছিপছিপে (১ ইঞ্চি পরিমান) পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে সঠিক সময়ে সঠিক পরিমানে সেচ প্রয়োগ করতে হবে।
এরপর সময়মত আগাছা, পোকা ও রোগ নিয়ন্ত্রন করলে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে।
