মিষ্টি কুমড়ার পাউডারী মিলডিউ ও এর প্রতিকার

মিষ্টি কুমড়ার অতি পরিচিত একটি রোগ পাউডারী মিলডিউ। এটি একটি ছত্রাকজনিত রোগ। উচ্চ আদ্রতা, আগাছা, স্যাঁতস্যাঁতে পরিবেশে এ রোগ বেশি দেখা যায়। গাছের নিচের দিকে পাতায় এ রোগটি বেশি দেখা যায়।

রোগের লক্ষণ ও প্রতিকার:  

  •  পাতার উভয় পাশে প্রথমে পাউডারের মত সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। এগুলো মূলত ছত্রাকের মাইসেলিয়াম। এ মাইসেলিয়াম গুলো ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পরে, তখন পাতা গুলোর উপর একটা সাদা আবরন তৈরি হয়। এতে গাছের সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতা শুকিয়ে যায় 
  • গাছের ফুল ও ফল আক্রান্ত হলে ফুল/ফল ঝরে যায়
  • রোগের তীব্রতা বেশি হলে পুরো গাছ মারা যায়
  • তাই আক্রমণের শুরুর দিকে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে

দমন ব্যবস্থাপনা

  • ফসলের জমি আগাছামুক্ত রাখা
  •  গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে অথবা মাটিতে পুতে ফেলা
  • রোগের লক্ষণ দেখা দিলেই ন্যাশনাল এগ্রিকেয়ার এর বেনডাজিম ৫০ ডব্লিউপি ব্যবহার করা।
  • ডোজঃ প্রতি লিটার পানিতে ২ গ্রাম বেনডাজিম মিশিয়ে ভালভাবে স্প্রে করেতে হবে।              
     

Recommended Solution

Share this post