লিচুর ফল ছিদ্রকারী পোকা দমনে করণীয় কী?

বাংলাদেশে লিচু একটি অত্যন্ত জনপ্রিয় ফল। দেশের উত্তরাঞ্চল বিশেষ করে দিনাজপুর জেলা লিচু চাষের জন্য বিখ্যাত। তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভজনক হওয়ায় ধিরে ধিরে লিচু চাষ আরও জনপ্রিয় হচ্ছে। তবে কাঙ্ক্ষিত লিচুর ফলন পেতে ফল ছিদ্রকারী পোকা দমন করা চাষিদের একটা বড় চ্যালেঞ্জ। এই পোকার আক্রমণ দমন করতে না পারলে লিচু চাষিরা অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। তাই চলুন ���েনে নেই কিভাবে এই পোকার আক্রমণ বুঝতে পারব এবং পোকা দমনে কি কি ব্যবস্থা গ্রহন করব।

 

পোকার আক্রমণ বোঝার উপায়?

  • এ পোকার লার্ভা ফলের বোঁটার কাছে ছিদ্র করে ভিতরে ঢুকে বীজে আক্রমণ করে 
  • ছিদ্রর মুখে বাদামী রঙের করাতের গুঁড়ার মত বীজের গুঁড়া দেখা যায় 
  • ফল এর বোঁটার কাছে লার্ভা দেখতে পাওয়া যায়
  • এপ্রিল-মে মাসে এ পোকার আক্রমণের তীব্রতা বেশি থাকে
  • সেপ্টেম্বর-অক্টোবর মাসে এ পোকা গাছের নতুন কচি কাণ্ডে ছিদ্র করে কাণ্ডের ক্ষতি করে। আক্রান্ত ডগায় মুকুল ধরে না।

পোকা দমনে যে যে ব্যবস্থা গ্রহন করতে হবে?

  • লিচুর বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
  • নিয়মিত বাগান পরিদর্শন করা 
  • লিচুর ফল ছিদ্রকারী পোকা দমন করতে ন্যাশনাল এগ্রিকেয়ার এর “শার্পার” ৫ ডাব্লিউডিজি (এমামেকটিন বেনজয়েট) ভাল কাজ করে। তাই যথাযথ সময়ে শার্পার ব্যবহার করা। 
  • ডোজঃ     
    সেপ্টেম্বর-অক্টোবর মাসে পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১ মিলি “শার্পার” মিশিয়ে স্প্রে করতে হবে 
    ফল মটর দানার মত হলে একবার ও মার্বেল আকারের হলে দ্বিতীয়বার “শার্পার” একই ডোজে স্প্রে করলে ফল ছিদ্রকারী পোকা থেকে লিচু সুরক্ষিত থাকে 
         
     

Recommended Solution

Share this post